Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী দু-তিন পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি মৌসম ভবনের

Share:

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে আগামী দু-তিন দিন তাপপ্রবাহ নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করল দিল্লির মৌসম ভবন। বৃহস্পতিবার পর্যন্ত এই ধরনের আবহাওয়া চার রাজ্যে বজায় থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া যে তিন রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, সেগুলি হল বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২ দিন পূর্ব ভারতে তো তাপপ্রবাহ বজায় থাকবেই, সেইসঙ্গে দক্ষিণ ভারতেও এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে। রয়ালসীমা, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে আগামী ৩ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে। সেইসঙ্গে তেলেঙ্গানাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

গত সোমবার দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডায়। কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি পশ্চিমবঙ্গের পানাগড়, অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল ও ওড়িশার বারিপোদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও বীরভূমের সিউরিতেও তাপমাত্রা ৪৪ ডিগ্রির ওপরে ছিল। পাশাপাশি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, ওড়িশার আঙ্গুল ও অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

দেশের পূর্ব, দক্ষিণ ও উত্তরের কিছুটা অংশ যখন রোদে পুড়ছে, তখন বিপরীত চিত্র দেখা গেল দেশের উত্তর-পশ্চিম ভাগে। উত্তর-পশ্চিম রাজস্থানে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরপ্রদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে হিমাচলপ্রদেশ, জম্মু কাশ্মীর ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00