Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরও ১০ লক্ষেরও বেশি কৃষক আসছেন কৃষকবন্ধুর আওতায়

আরও ১০ লক্ষেরও বেশি কৃষিজীবী ‘কৃষকবন্ধু’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চলেছেন। যার অর্থ এই প্রকল্পের আওতায় চলে আসছেন রাজ্যের প্রায় ৯০ লক্ষ কৃষক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কৃষকদের কৃষিগত ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রদান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেন ‘কৃষকবন্ধু’ প্রকল্প। রাজ্যের গ্রামীণ এলাকায় চালু থাকা এই প্রকল্পের মাধ্যমে যে সব কৃষকের ১ একরের বেশি জমি রয়েছে তাঁদের বছরে ১০ হাজার টাকা এবং যাদের ১ একরের কম জমি রয়েছে তাঁদের বছরে ৪ হাজার টাকা করে রাজ্য সরকারের তরফে দেওয়া হয়। সেই ‘কৃষকবন্ধু’(Krishak Bandhu) প্রকল্পে এখনও পর্যন্ত ৭৭ লক্ষ ৯৫ হাজার কৃষক ও ভাগচাষি রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। কিন্তু নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমেই আরও ১০ লক্ষেরও বেশি কৃষিজীবী ‘কৃষকবন্ধু’ প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছেন। যার অর্থ রাজ্যে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের আওতায় চলে আসছেন রাজ্যের প্রায় ৯০ লক্ষ কৃষক। বিরোধীরা অবশ্য এই ঘটনাকে ‘ভোট খয়রাতি’ বলেই চিহ্নিত করেছেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে নাম গ্রহণ করা হয় ‘দুয়ারে সরকার’(Duyare Sarkar) কর্মসূচির মাধ্যমে। আগামিকাল থেকে রাজ্যে আবারও ‘দুয়ারে সরকার’ কর্মসূচী চালু হচ্ছে যা চলবে ৩১ মে পর্যন্ত। সেখানেও ‘কৃষকবন্ধু’ প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে। গত খারিফ মরশুম পর্যন্ত রাজ্যের ৭৭ লক্ষ ৯৫ হাজার কৃষক ও ভাগচাষি ‘কৃষকবন্ধু’ প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছেন। পরবর্তীকালে আরও প্রায় ৯ লক্ষ নাম সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। ২ লক্ষ ৬৮ হাজার আবেদন বিবেচনাধীন। সেই হিসাবেই, মনে করা হচ্ছে চলতি বছরে খারিফ মরশুমে ৯০ লক্ষেরও বেশি কৃষক এবার ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। সেক্ষেত্রে এই কৃষিজীবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে চলতি বছরের জুন মাস থেকেই। ২০১৯ সালে এই কৃষকবন্ধু প্রকল্প চালু করে রাজ্য সরকার। বছরে দু’বার, রবি ও খারিফ মরশুমের শুরুতে প্রকল্পের টাকা পান কৃষকরা। তবে কৃষকবন্ধু প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, জমির মালিকের পাশাপাশি ভাগচাষিরাও এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে সুবিধা পাচ্ছেন। এখানেই কৃষকবন্ধু এগিয়ে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চায়ী যোজনা বা পিএমকেএসওয়াই-এর থেকে।

গোটা বিষয়টি নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Sovondeb Chattopadhay) জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কৃষকবন্ধু। কৃষকদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য তিনি সবসময় তৎপর। সেই দর্শনের কথা মাথায় রেখেই কৃষকবন্ধু প্রকল্পকে আরও বেশি কৃষকদের কাছে পৌঁছনোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কৃষকবন্ধু খাতে ২২১০ কোটি টাকা ব্যয় করেছে সরকার। নতুন যোগ হওয়া উপভোক্তাদের জন্য আরও প্রায় ২০০ কোটি টাকা খরচ হবে। গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার একাধিক কৃষি প্রকল্প বন্ধ করে বিপাকে ফেলেছে বহু কৃষিজীবীকে। সেখানে কৃষকদের আর্থিক সহায়তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ রাজ্যের খরচে এই কৃষকবন্ধু প্রকল্প চালাচ্ছেন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00