Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেহাল বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মিঠুন

মুখ থুবড়ে পড়া বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রচারাভিযানে নামছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ২৩ নভেম্বর থেকে প্রচারে নামবেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) দিনক্ষণ এখনও নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করেনি। ভোটের নির্ঘন্ট প্রকাশ না হলেও আগামী বছরের নির্বাচন নিয়ে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী সব পক্ষ। যদিও হালে পানি পাচ্ছে না গেরুয়া শিবির। সেই আবহে মুখ থুবড়ে পড়া বিজেপির (BJP) হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রচারাভিযানে নামছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আগামী ২৩ নভেম্বর থেকে প্রচারে নামবেন এই তারকা বিজেপি নেতা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তী আগামী ২৩ নভেম্বর থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার শুরু করবে। ওইদিন পুরুলিয়ার লুধুড়কায় জনসভা দিয়ে এই প্রচার শুরু করবেন তিনি। গেরুয়া শিবির সূত্রে খবর, ওই মঞ্চে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। ২৩ নভেম্বরের পরদিন বৃহস্পতিবার অর্থাৎ ২৪ তারিখে মিঠুন চক্রবর্তী সভা করবেন বাঁকুড়ায়। এরপর শুক্রবার ২৫ নভেম্বর বিষ্ণুপুরে এবং ২৬ নভেম্বর আসানসোলে সভা করবেন বিজেপির তারকা নেতা। ২৭ নভেম্বর মিঠুন সভা করবেন কেষ্টর গড় বোলপুরে। ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সব কর্মসূচিতে মিঠুনের সঙ্গে সজ্ঞ দেবেন সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে রাজ্যে একাধিক জনসভা করেছিলেন মিঠুন চক্রবর্তী। অভিনেতার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সভায় ভিড় টানতে পারলেও, ভোটবাক্সে সেই জনমত টেনে আনতে মিঠুনের কারিশ্মা ব্যর্থ হয়। এবারেও তাঁর প্রচার ভোটবাক্সে বিজেপির ফল দিতে পারবে বলে মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কারণ বঙ্গ বিজেপির সংগঠনের যা হাল এই মুহূর্তে সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে দিয়ে অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলে মনে করছেন তাঁরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00