Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬ বছর শেকলবন্দি ছেলে, প্রশাসনের সাহায্য প্রার্থনা পরিবারের

একসময় মেধাবী ছাত্র ছিল স্থানীয় শোলমারি উচ্চ বিদ্যালয়ের।হঠাৎ করেই যেন বদলে যায় সবকিছু। চিকিৎসা করানোর জন্য জমি পর্যন্ত বিক্রি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৬ বছর ধরে বাঁশের মাচায় শেকলবন্দি ছেলে। একসময় মেধাবী ছিল তারপর হঠাৎ করেই বদলে গিয়েছে সবকিছু। বহু চিকিৎসা করেও মেলেনি সুরাহা। চোখের জলে দিন কাটছে পরিবারের। প্রশাসনের সাহায্যের আশায় ঘুরছে পরিবার (Family)।

বিষ্ণু রায়, বাড়ি কোচবিহার জেলার মেখলিগঞ্জের রানিরহাট এলাকায়। একসময় মেধাবী ছাত্র (Student) ছিল স্থানীয় শোলমারি উচ্চ বিদ্যালয়ের। তারপরে হঠাৎ করেই যেন বদলে যায় সবকিছু। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ছেলে, এমনটাই দাবি পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। বাবা নবীন রায় বলেন, ছেলের চিকিৎসা (Treatment) করানোর জন্য জমি পর্যন্ত বিক্রি করা হয়েছে। চিকিৎসার জন্য যাওয়া হয়েছে একাধিক জায়গায়। তবু আর আগের মতো সুস্থ হয়ে ওঠেনি ছেলে। তাই আর উপায় না পেয়ে বাঁশের মাচার সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখতে হয় ছেলেকে। না হলে কোথায় যাবে, কাকে মারবে বা কী করবে, সেই দুশ্চিন্তা থেকে বাধ্য হয়েই এই নির্মম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিবারের দাবি।

আরও জানা গিয়েছে, সাহায্য চেয়ে করা হয়েছে পঞ্চায়েত ও প্রধানের কাছে আবেদনও। বহু জায়গা চিকিৎসার জন্য হন্যে হয়ে ঘুরে আর আর্থিক সামর্থ্যও নেই, গিয়েছে জমিও। তুফানগঞ্জে রয়েছে মানসিক চিকিৎসাকেন্দ্র। সরকারি হাসপাতালেও মানসিক চিকিৎসার বিভাগ রয়েছে। পরিবারের আবেদন, প্রশাসন উদ্যোগী হয়ে তাঁদের পাশে দাঁড়াক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00