Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অশোকের সঙ্গে দুই বিজেপি নেতার বৈঠক, সরকার ফেলার চক্রান্ত বলে দাবি তৃণমূলের

সোমবার অশোক ভট্টাচার্যের বাড়িতে যান বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bista) এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর দিন শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) প্রাক্তন মেয়র ও সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) সঙ্গে সাক্ষাৎ করলেন দুই বিজেপি নেতা। সোমবার অশোক ভট্টাচার্যের বাড়িতে যান বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bista) এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, ওই বৈঠকে বাম বিজেপি আঁতাতের রূপরেখা ঠিক করা হয়েছে। বৈঠক থেকে বাংলা ভাগের এবং সরকার ফেলার ষড়যন্ত্র হয়েছে বলে দাবি জোড়াফুল শিবিরের।

সোমবার বাম ও বিজেপি নেতাদের ওই বৈঠক নিয়ে রীতিমতো সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের দাবি, বিজেপি নেতারা বারবার ডিসেম্বরে রাজ্যে সরকার (TMC Government) ফেলার হুঙ্কার দিচ্ছেন। এই বিষয়টি নিয়ে এবার তারা সিপিএমের দ্বারস্থ হয়েছে। সূত্রের খবর, এদিন বিজেপি সাংসদ ও বিধায়ক ডিসেম্বরে রাজ্যে তৃণমূল সরকারকে ফেলতে অশোক ভট্টাচার্যকে তাঁদের সঙ্গে থাকার আবেদন জানিয়েছেন। যদিও এদিন বৈঠক শেষে অশোক ভট্টাচার্য ও বিজেপির দুই নেতা রাজু বিস্তা এবং শঙ্কর ঘোষ দাবি করেছেন এটি কেবল সৌজন্য সাক্ষাৎ।

এই সাক্ষাৎ প্রসঙ্গে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা জানান, অশোক ভট্টাচার্য মন্ত্রী, বিধায়ক ও মেয়র ছিলেন। দীপাবলিতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। তাঁর স্ত্রী এক বছর আগে প্রয়াত হয়েছেন। ৩০ অক্টোবর একটি অনুষ্ঠান আছে। কিন্তু সেই সময় আমি থাকতে পারব না। তাই আগাম জানাতে এসেছি। তবে বাম বিজেপি জোট নিয়ে কথা হয়নি বলে জানান বিজেপি সাংসদ। দেশ এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছুক্ষণ কথা হয়েছে বলে জানান অশোক ভট্টাচার্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00