Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গে ফের করোনার আতঙ্ক, মালদায় আক্রান্ত ডাক্তারি পড়ুয়া

ইতিমধ্যে ওই পড়ুয়াকে নিভৃতবাসে পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের করোনার (Covid) হদিশ মিলল বাংলায়। মালদায় এক ডাক্তারি পড়ুয়ার (Medical Student) দেহে মিলল মারণ ভাইরাস। যা ঘিরে ফের আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ওই পড়ুয়াকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। চিকিৎসা (Treatment) শুরু হয়েছে তাঁর।

ডাক্তারি ছাত্রের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানানো হয়েছে ওই পড়ুয়াকে নিভৃতবাসে রাখা হয়েছে। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। পাশাপাশি মালদা মেডিকেল কলেজের যে হস্টেলে ওই ছাত্র থাকত, সেই হস্টেলকে স্যানিটাইজ করা হয়েছে বলে জানানো হয়েছে। মালদা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ওই কোভিড আক্রান্ত পড়ুয়া সম্প্রতি বাড়ি থেকে ফিরেছে। তার পর হাসপাতালেই করোনা ধরা পড়ে তার। তার চিকিৎসার পাশাপাশি হাসপাতালের অন্যান্য পড়ুয়াদের উপরও নজর রাখা হচ্ছে। কারোর দেহে কোনও উপসর্গ দেখা দিচ্ছে কি না সেদিকে কড়া নজর রাখছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য বিশ্বজুড়ে কোভিডের দাপটে জনজীবন থমকে গিয়েছিল। ভয়াবহ দৃশ্যের সাক্ষী থেকেছে বাংলা-সহ গোটা ভারত। লাশের মিছিল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন দেশের মানুষ। দীর্ঘ দু বছর কোভিডের একের পর এক ঢেউয়ের দাপটের পর বর্তমানে স্বাভাবিক ছন্দে ফিরেছে বঙ্গবাসীর জীবন। সেই অবস্থায় আবার নতুন করে কোভিডের সংক্রমণ ধরা পড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00