Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমতার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, সকালেও জ্বলছে লেলিহান শিখা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমতার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন । মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন । সূত্রের খবর, রাত ১২টা নাগাদ প্রথম আগুনের লেলিহান শিখা দেখা যায়।  মুহূর্তের মধ্যে গোটা কারখানা দাুূউ দাউ করে জ্বলতে থাকে ।  প্লাস্টিক মজুত থাকায় দ্রুত গতিতে ছড়াতে থাকে লেলিহান শিখা। রাত থেকেই  জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ ।   

বুধবার সকালে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে । তবে পুরোপুরি আগুন নেভেনি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে  আশপাশ।  অগ্নিকাণ্ডের জেরে আমতা থেকে বাগনান এবং উদয়নারায়ণপুরের যান চলাচল বন্ধ হয়ে যায়।   হতাহতের কোনও খবর সামনে না এলেও এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ১২ টা নাগাদ কারখানার মধ্যে শ্রমিকরা কাজ করছিলেন । আর সেইসময়  তাঁরাই দেখতে পান আগুন। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের ছয় ইঞ্জিন। চলে আগুন নেভানোর কাজ । তবে কারখানার মধ্যে   প্ল্যাস্টিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । কী করে আগুন লাগল তা এখন স্পষ্ট নয় । এই পুরো ঘটনা নিয়ে আমতা থানার পুলিশ শুরু করেছে  তদন্ত । 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00