Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোর ভেবে শিক্ষককে গণধোলাই, জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের

গণপিটুনিতে গুরুতর আহত ওই শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে আদিবাসী সমাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: আদিবাসী শিক্ষককে মারধরের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের। শুক্রবার এই বিক্ষোভের জেরে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হল মালদহের ইংরেজবাজারের রথবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ অবরোধ তুলতে এলে তীর-ধনুক নিয়ে সরব হয় বিক্ষোভকারীরা। আর তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনা গত ১৭ অক্টোবরের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহ শহরের মালঞ্চপল্লীর বাসিন্দা প্রাক্তন তৃণমূল কাউন্সিলার পরিতোষ চৌধুরীর বাড়িতে এক চোর ঢুকে সাইকেল চুরি করে। সিসিটিভিতে সেই চুরি দেখে চোরকে তাড়া করে এলাকার লোকজন। সেই সময় উত্তেজিত জনতা ভুলবশত সুদীপ টুডু নামে এক প্রাথমিক স্কুলের শিক্ষককে ধরে মারধর শুরু করেন। গণপিটুনিতে গুরুতর আহত ওই শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে আদিবাসী সমাজ।

এদিন তাঁরা বিক্ষোভ কর্মসূচি করে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে অবরোধ তুলতে এলে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। শিক্ষককে শুধু মারধরের প্রতিবাদই নয়, একইসঙ্গে তাঁরা তৃণমূল নেতা পরিতোষ চৌধুরীকে গ্রেফতারের দাবিও তোলেন। পুলিশ আধিকারিকরা আদিবাসী নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাখানেক পরে বিক্ষোভ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়কে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00