Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুপ্রিমে মানিক শুনানি আগামিকাল

মানিক ভট্টাচার্যের আইনজীবী মুকুল রোহতগী’র দাবি, তাঁর মক্কেল গত ৩ মাস ধরে সিবিআই ও ইডি’র সঙ্গে সহযোগিতা করছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডি (ED) গ্রেফতার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (MANIK BHATTYACHARYA)। তার বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিকের আইনজীবী। সেই মামলার শুনানি হবে আগামিকাল।

মানিক ভট্টাচার্যের আইনজীবী মুকুল রোহতগী’র দাবি, তাঁর মক্কেল গত ৩ মাস ধরে সিবিআই ও ইডি’র সঙ্গে সহযোগিতা করছিলেন। তবু কেন তাঁকে গ্রেফতার করা হল, এই প্রশ্নই তুলেছেন আইনজীবী। আজ এই মামলার শুনানি হয়েছে। জানা গিয়েছে, পরবর্তী শুনানি হবে আগামিকাল।

উল্লেখ্য, সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল সিবিআই এখনই গ্রেফতার করতে পারবে না মানিককে। তারপরে তাঁকে গ্রেফতার করেছে ইডি। আর এই গ্রেফতারির বিরোধিতা করেই মানিকের আইনজীবী দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, মানিকের উদ্দেশ্যে ইডি’র একটি প্রশ্ন ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী কী সম্পর্ক। এই প্রসঙ্গে মানিক বলেছেন, সম্পর্ক শুধুই দলগত। মানিকের আরও দাবি, প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে তিনি চেনেন না। উল্লেখ্য, এই দুইজনকে মিডলম্যান বলে চিহ্নিত করেছে ইডি।

অন্যদিকে, গতকাল জোকা ইএসআই হাসপাতালে মানিক ভট্টাচার্যের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। তারপরে ফের আজ তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (MANIK BHATTYACHARYA) ১০ অক্টোবর গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত সোমবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করা এবং বয়ানে অসঙ্গতি মেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। তিনি ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00