Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুতনিতে রিং বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় নবান্নে রিপোর্ট জমা পড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুতনি: মালদা জেলার ভুতনিতে যে রিং বাঁধ ভেঙ্গে যাওয়ায় সেই ঘটনায় নবান্নে রিপোর্ট জমা পরল।এদিকে,এলাকায় বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা নদী। বিপদ সীমার উপর দিয়ে বইছে মানিকচকে(Manickchak) ফুলহার নদী। জলের তোরে ভুতনি এলাকায় ভাঙল রিং বাঁধের একাংশ। ভুতনি সহ মানিকচক এলাকায় বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভয়ংকর মালদার ইংরেজবাজার শহরের পাশে বয়ে যাওয়া মহানন্দা নদী ।‌বিপদ সীমার ওপর দিয়ে বইছে মহানন্দা। জলমগ্ন ইংরেজবাজার পুরসভার এলাকার বেশ কিছু ওয়ার্ড। যেভাবে জল বাড়ছে তাতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। মানুষ আশ্রয় নিয়েছে রিলিফ সেন্টারে বা উঁচু জায়গায়।

জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন ইংরেজবাজার পৌরসভার(Englishbazar Municipality) বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী। দুর্গতদের পাশে থাকার আশ্বাস ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর। এদিকে,মালদার মানিকচকের ভুতনির বাঁধ(Bhutni Dam) ভাঙা নিয়ে বিস্ফোরক অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের(MLA Sabitri Mitra)। তার অভিযোগ ষড়যন্ত্র করে এই বাঁধ কাটা হয়েছে। অভিযোগ সিপিএম ও বিজেপির বিরুদ্ধে করেছেন তিনি। আর এই পরিস্থিতির জন্য পাল্টা সাবিত্রী মিত্রকে দায়ী করেছেন এলাকার সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল।

বাঁধ ভেঙে যাওয়ায় ফুলহার নদীর(Fulhar River) জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। নবান্নে যে রিপোর্ট জমা পড়েছে তাতে জানানো হয়েছে যে অংশ ভেঙে গিয়েছে তা মেরামতি করার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতির কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকে সতর্ক প্রচার চালানো হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00