Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদায় এবছর আমের ভালো ফলন, আশা চাষীদের

দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সমাদর রয়েছে মালদা(Malda) জেলার আমের(Mango)। আবহাওয়া(Weather) ভালো থাকলে এবছর হতে পারে ভালো ফলন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সমাদর রয়েছে মালদা(Malda) জেলার আমের(Mango)। আবহাওয়া(Weather) ভালো থাকলে এবছর হতে পারে ভালো ফলন। আমচাষীদের পাশাপাশি এই মরসুমে ভালো আমের ফলনের আশা দেখছেন উদ্যানপালন দফতরের আধিকারিকরাও। মালদা জেলা উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে গত মরশুমে মালদা জেলায় মোট ৩১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছিল। আমের ফলন হয়েছিল  ৩লক্ষ ৭৫ হাজার ১০০ মেট্রিক টন। জেলায় এক হেক্টর প্রতি আমের ফলন ছিল ১১. ৯৩ মেট্রিক টন। হেক্টরপ্রতি সবথেকে বেশি ফলন হয়েছিল মালদা মানিকচক ব্লকে। এবছর জেলা উদ্যানপালন দফতরের উদ্যোগে নতুন করে আরও ৪৫০ হেক্টর জমিতে আম চাষ বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলার উদ্যানপালন দফতরের এক আধিকারিক বলেন, ‘গত বছরের থেকে এই মরশুমে আমের ফলন বৃদ্ধির আশা করছি আমরা। তবে সম্পূর্ণটাই নির্ভর করছে জেলার আবহাওয়ার উপরে।’

মরশুমের শুরুতে মালদার বিভিন্ন আমের বাগানে ফুটতে শুরু করেছে মুকুল। মালদা জেলার প্রায় ৮০ শতাংশ আমের বাগানে মুকুল ফুটে গিয়েছে। লক্ষণভোগ, গোপালভোগ সহ অন্যান্য প্রজাতির আম গাছে ৭০ শতাংশ মুকুল ফুটেছে বলে উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে। এছাড়াও অন্যান্য প্রজাতির গাছ গুলিতেও মুকুল ফুটতে শুরু করেছে। ইতিমধ্যে জেলা উদ্যানপালন দফতরের পক্ষ থেকে কৃষকদের আম গাছ পরিচর্যা করার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিকারক কীটপতঙ্গ যাতে আমের মুকুল নষ্ট করতে না পারে সেজন্য আমগাছে কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দিচ্ছেন উদ্যানপালন দফতরের কর্তারা। উদ্যানপালন দফতরের ওই আধিকারিক আরও জানান, ‘এখনও পর্যন্ত আবহাওয়া আম চাষের পক্ষে অনুকূল। আমের মুকুল ফোটার আগে বৃষ্টিপাত হওয়ায় অনেকটা উপকার হয়েছে। তাই সঠিক সময়ে জেলার প্রতিটি বাগানে মুকুল ফুটতে শুরু করেছে। মুকুল ফোটা থেকে আমের গুটি হওয়া পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলে আমের ফলন ভালো হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00