Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্যালকের কান কামড়ে হত্যার চেষ্টা জামাইবাবুর, তুলকালাম সোনারপুরে  

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্যালকের কান কামড়ে তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লি এলাকায়। আক্রান্ত ব্যক্তি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আক্রান্ত ব্যক্তির নাম রাজা শ্রীবাস্তব। তাঁর অভিযোগ, সোনারপুর মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন (সম্পর্কে জামাইবাবু) নিয়মিত মদ্যপান করেন। তারপর নেশাগ্রস্ত অবস্থায় তিনি স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করা ছিল প্রতিদিনের রুটিন। শুক্রবার গভীর রাতেও এই ঘটনা ঘটে। স্ত্রীকে মারধর করার সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব দিদির কান্নার আওয়াজ শুনতে পান।

তিনি দিদিকে বাঁচাতে ছুটে আসেন। সুস্মিতাকে বাঁচানোর চেষ্টা করার সময় আচমকা জামাইবাবু সৌরভ রাজার কানে কামড় বসিয়ে দেন বলে অভিযোগ। পাশাপাশি, শ্যালককে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় রাজা শ্রীবাস্তবকে শুক্রবার রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শনিবার সকালে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন রাজা। পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তের কঠোর শাস্তি হোক যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে। অভিযুক্ত সৌরভ সেন পলাতক। পুলিশ তাঁকে খুঁজে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00