Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার ৭৫ হাজার কৃষককে কৃষির যন্ত্র দেবে রাজ্য সরকার, খরচ হবে ২৫০ কোটি

এবছরেও রাজ্য সরকার বাংলার মোট ৭৫ হাজার কৃষককে আধুনিক যন্ত্র কিনতে সাহায্য করবে। এর জন্য রাজ্যের খরচ হবে ২৫০ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রাম বাংলার উন্নয়নে বিশেষ ভাবে নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সূত্রেই বাংলার কৃষক(Farmers of Bengal) সমাজের উন্নয়নের(Development of Farmers Society) জন্য মুখ্যমন্ত্রী চালু করেছেন কৃষকবন্ধু প্রকল্প, বাংলা শস্য বিমা যোজনার মতো প্রকল্প। পাশাপাশি বাংলার কৃষকদের প্রযুক্তিগত ভাবে এগিয়ে দিতেই(To Technologically Advance) রাজ্য সরকার প্রতিবছর বেশ বড় সংখ্যক কৃষককে কৃষির জন্য আধুনিক মানের উন্নতশীল যন্ত্র কিনতেও(To Buy Advanced Equipment of Modern Quality)  সাহায্য করছে। এবারেও সেই উন্নতশীল যন্ত্র চাষীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এবছরেও রাজ্য সরকার বাংলার মোট ৭৫ হাজার কৃষককে আধুনিক যন্ত্র কিনতে সাহায্য করবে। এর জন্য রাজ্যের খরচ হবে ২৫০ কোটি টাকা। যে প্রকল্পের মাধ্যমে এই সাহায্য করা হবে তার নাম Financial Support Scheme for Farm Mechanization বা FSSM।

আরও পড়ুন, ২১শে জুলাইয়ের পরে ২৮ অগস্ট, ফের একমঞ্চে দেখা মিলবে মমতা-অভিষেকের

বিশ্বের উন্নত রাষ্ট্রগুলির কৃষিব্যবস্থা এখন অনেকাংশেই যন্ত্র নির্ভর। ভারতের মতো উন্নয়নশীল রাষ্ট্রেও কৃষির ক্ষেত্রে যন্ত্রের বহুল ব্যবহার শুরু হয়ে গিয়েছে। পঞ্জাব, হরিয়ানা এবং দক্ষিণ ভারতে তার বহুল ব্যবহার চোখে পড়ে। সেই সব রাজ্যে ফসলের উৎপাদনও বেড়েছে আধুনিক যন্ত্রের ব্যবহারে। মুখ্যমন্ত্রী চান বাংলার কৃষকেরাও এই উন্নয়নের আস্বাদ নিক। বাংলাতেও এখন আর জমি চষতে লাঙলের ব্যবহার দেখা যায় না, বলেই চলে। পরিবর্তে এসেছে ট্রাক্টর। ধান ঝাড়াইয়ের কাজেও ব্যবহার করছে যন্ত্র। এই যন্ত্রের ব্যবহারের সুযোগ যাতে রাজ্যের সব কৃষকই পায় তার জন্য প্রতিবছর রাজ্য সরকার একটু একটু করে রাজ্যের সব কৃষককেই FSSM’র অধীনে আনার কাজ চালিয়ে যাচ্ছে। সেই সূত্রেই এইবছর রাজ্যের ৭৫ হাজার কৃষককে এই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবছর প্রতিটি জেলাতেই কৃষকদের সংখ্যা বাড়ানো হয়েছে। বেশি সংখ্যক চাষিকে সুবিধা দেওয়াই সরকারের লক্ষ্য। তবে যারা গতবছর যন্ত্রাংশ পেয়েছেন, তাঁরা এবছর কিছু পাবেন না। সব থেকে বড় কথা, এবছর যন্ত্রাংশ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা রাখার জন্য অনলাইন লটারি চালু হয়েছে।

আরও পড়ুন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ১৭০জন কারিগরকে গ্রিন বাজি তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করে দিল রাজ্য

রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এবছর থেকেই FSSM’র অধীনে কৃষকদের যন্ত্রপাতি কিনে দেওয়ার ক্ষেত্রে অনলাইন আবেদনের পদ্ধতি চালু করা হয়েছে। এর জন্য গত ২০ অগস্ট থেকে একটি পোর্টালও চালু করে দেওয়া হয়েছে। সেখানেই কৃষকদের আবেদন জানাতে হবে। সেখানে ৯ সেপ্টেম্বর আবেদন করার শেষ দিন। আবেদনকারীদের মধ্যে লটারি করে কৃষি যন্ত্রাংশ দেওয়া হবে। অনলাইনেই লটারি হবে। আধিকারিকদের সামনেই আবেদনকারীদের মধ্যে লটারি করা হবে। আগে যন্ত্রাংশ বিতরণ নিয়ে বিভিন্ন অভিযোগ আসত। এখন সেই সমস্ত অভিযোগ দূর করতে অনলাইনের সাহায্য নেওয়া হচ্ছে। কৃষকবন্ধু প্রকল্পে নাম থাকা কৃষক বা সরকারি কোনও দফতরের স্বীকৃত কৃষক গোষ্ঠী কৃষিযন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে কোনও কৃষক বা কৃষকগোষ্ঠী Power Tiller বা Solar Pump কেনার জন্য আবেদন জানাতে পারবেন। তবে সেক্ষেত্রে আগ্রহী কৃষকদের ০.৫ একর নিজস্ব জমি থাকতে হবে। ছোট যন্ত্রাংশের ক্ষেত্রে চাষিরা ৫০ শতাংশ ভর্তুকি পাবেন। চাষিরা পাওয়ার টিলার, ট্রাক্টর ছাড়া ড্রোনের জন্যও আবেদন করতে পারবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00