Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একুশের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মানুষকে অভিনন্দন অগ্নিকন্যার

একুশের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমজনতাকেই অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন আবেগময় বার্তাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম রাজত্বপাটে তিনি ছিলেন বিরোধী কন্ঠ। তাঁকে ঘিরেই বাংলার নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, সর্বহারা মানুষ দেখেছিল পরিবর্তনের স্বপ্ন। তাঁকে ঘিরেই জমাট বেঁধেছিল ৩৪ বছরের বাম অপশাসনকে উপড়ে ফেলার আমরণ লড়াই। সেই লড়াইয়ে জয় আসতে শুরু করে ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই। তারপর ২০০৯ সালের লোকসভা নির্বাচনে এবং পরিশেষে ২০১১ সালের পরিবর্তন। বাংলায় সূচনা ঘটেছিল নতুন ভোরের। তারপরে ২০১৬ আর ২০২১, পরপর আরও দুইবার বাংলা আস্থা রেখেছে বাংলার মেয়ের ওপরেই। সেই বাংলার মেয়ে, বাংলার অগ্নিকন্যা, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একুশের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমজনতাকেই অভিনন্দন জানিয়ে ট্যুইট(Tweet) করলেন। দিলেন আবেগময় বার্তাও।

আরও পড়ুন তৃতীয় মান্যতার দ্বিতীয় বর্ষপূর্তি, আজও বিকল্প নেই মমতার

এদিন অর্থাৎ ২ মে, মঙ্গলবার বাংলার(Bengal) বুকে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে একুশের বিধানসভা নির্বাচনের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। এই দিনেই বাংলার মানুষের রায়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য বাংলা শাসনের অধিকার অর্জন করেছিল। সেই স্মৃতি উসকে দিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ মা-মাটি-মানুষ দিবসে বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00