Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আপনাদের নিয়েই আমি’ কেন বললেন মুখ্যমন্ত্রী, জেনে নিন

‘আমি আমার নামে কিছু চাই না। বাবা মায়ের নামেও কোনও কিছু করতে দিই নি। আমার কোনও কিছুতেই আসক্তি নেই। আপনাদের নিয়েই আমি।’

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের জীবন আদর্শের কথা অনেকবারই জানিয়েছেন তিনি। তুলে ধরেছেন নিজের লড়াইয়ের কথা। হার্মাদদের মারে শরীর ক্ষতবিক্ষত হওয়ার কথাও। এদিন তিনি তুলে ধরলেন আরও এক কথা। তাঁর ভাবনাচিন্তার কথা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে ‘মিলন উৎসব’(Milan Utsav)-এর সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সভা থেকে তিনি বাংলায় আরও ৩টি নয়া মিষ্টি হাব-এর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে একটি মিষ্টি হাবের(Mishti Hub) নামকরণও এদিন তিনি করেছেন। আর সেই সূত্রেই তিনি এদিন তুলে ধরেন তাঁর নিজস্ব ভাবনাচিন্তার কথা।

মিষ্টি হাবের নামকরণের সময় সভার ভিড়ের মধ্য থেকে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সদস্যদের তরফ থেকে কয়েকজন তাঁর নিজের নামের সঙ্গে মিলিয়ে বা বাবা-মায়ের নামে মিষ্টি হাবের নাম রাখতে অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেদন শুনে অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই আবেদন ফিরিয়ে দিয়ে জানান, ‘না না, আমি আমার নামে কিছু চাই না। আমি আমার বাবা মায়ের নামেও কোনও কিছু করতে দিই নি। মনে রাখবেন আমি একা নই। আপনাদের নিয়েই তো সব কিছু। তাই সবার জন্য। আমার কোনও কিছুতেই আসক্তি নেই। জীবন আজ কাল নেই। আমি প্রতিদিন শুয়ে ভাবি, আজ আছি এই খাটে শুচ্ছি, কাল যখন থাকব না, তখন সেটার দেখারও লোক থাকবে না। অনেকে আছে টাকা রোজগার করে জমিয়ে, এদিক ওদিক করে লুকিয়ে রাখে। কাউকে জানতে দেয়নি। অথচ সেটা নিজেরা উপভোগ করতে পারেন না। মরে যাওয়ার পরে জানতেও পারে না। কী লাভ! আপনাদের নিয়েই আমি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00