Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জন্মদিনে জেলায় জেলায় ‘মমতা’ বন্দনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৭ তম জন্মদিন। সেই উপলক্ষে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী সহ মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা এক অভিনব উপায়ে তাঁর জন্মদিন পালন করলেন। আজ বালুরঘাট উত্তমাশা ময়দান থেকে ঘুড়ি উড়িয়ে এবং শহর জুড়ে মাক্স বিতরণ করে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্মদিন পালন করলেন তাঁরা।

অন্যদিকে, আজ বালুরঘাটে চার্চের শিশুদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল জেলা তৃনমুল যুব কংগ্রেস। কমিটির পক্ষ থেকে বালুরঘাটের মিশনের ছোট ছোট বাচ্চাদের সাথে কেক কাটা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমুল যুব সাধারণ সম্পাদক মহেশ পারখ, জেলা তৃণমুল যুব সহ সভাপতি প্রিয়াঙ্কা বিশ্বাস, সম্পাদক ভিম হালদার ও শুভঙ্কর ঘোষ সহ জেলা কমিটির সদস্যরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00