Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হুগলি জেলার নেতাদের কালীঘাটে তলব মমতার

কুন্তল-শান্তনু গ্রেফতার, রিষড়া কাণ্ড, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের হাজতবাসের পরে এই জেলা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সূত্রের খবর, আগামী ২০ এপ্রিল হুগলি জেলা তৃণমূলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন নেত্রী।  

সম্প্রতি উত্তপ্ত হয়েছিল রিষড়া সহ হুগলি জেলার বেশ কিছু এলাকা। আবার এই হুগলী মানে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ও শান্তনুর এলাকা। জানা গিয়েছে, ওই জেলার নেতাদের নিয়ে এই দুই ইস্যুতেই কথা বলবেন তৃণমূল নেত্রী। কথা হবে, ফুরফুরা শরিফ নিয়েও। তবে বৈঠক হবে কালীঘাটে। সেখানে উপস্থিত থাকতে হবে হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিমকেও।

বৈঠক হবে আগামী ২০ তারিখ। দুপুর ২টোতে। তবে ওই দিন দক্ষিণ দিনাজপুর জেলায় কর্মসূচি আছে জোড়াফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই তিনি উপস্থিত থাকতে নাও পারেন।

প্রসঙ্গত, কুন্তল-শান্তনু গ্রেফতার, রিষড়া কাণ্ড, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের হাজতবাসের পরে হুগলী জেলা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। নওশাদ গ্রেফতারের পরবর্তী সময়ে বিশেষ নজর থাকছে ফুরফুরা ও দল সম্পর্কে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে কী ভাবে লড়াই করতে হবে, সেই কৌশলই দিতে পারেন নেত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00