Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী সপ্তাহ থেকেই রাজ্যের সরকারি স্কুল-কলেজে ছুটি

রাজ্যে বয়ে চলা তাপপ্রবাহের জেরে এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আগামীকাল থেকেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করে দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালেই খারাপ খবর শুনিয়েছে রাজ্যের আবহাওয়া দফতর(Weather Department)। তাঁদের দাবি, খাস কলকাতাতেই(Kolkata) আগামী দু’দিনে অন্তত ২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরও ২ থেকে ৩ দিন। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে(South Bengal) তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি বা অস্বস্তিকর আবহাওয়া জারি থাকতে পারে শুক্রবার পর্যন্ত। সেই সঙ্গে আপাতত ৪-৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। বেলা বাড়লেই লু বইবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের(Heat Wave) সতর্কবার্তা তাই জারি হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গের(North Bengal) ৩-৪টি জেলাতেও এই তাপপ্রবাহ চলবে। সেই বিষয়টি দেখেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আগামী সপ্তাহ থেকেই রাজ্যের সব সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটির(Summer Holiday) কথা ঘোষণা করে দিলেন। সেই সঙ্গে রাজ্যে থাকা ভিন বোর্ড বা বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেও অনুরোধ করেছেন যাতে তাঁরাও রাজ্যের এই সিদ্ধান্ত যেন মেনে নেন পড়ুয়াদের কথা ভেবে।

আরও পড়ুন ঈদের আগে বর্ধিত অ্যাড হক বোনাস পেলেন মুসলিম কর্মচারীরা

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে জানান, রাজ্যে বয়ে চলা তাপপ্রবাহের কথা মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করা হবে। এদিনই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আগামিকাল থেকে শনিবার পর্যন্ত সেই ছুটি থাকবে। পরিস্থিতির উন্নতি না হলে এই ছুটির মেয়ার আরও বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষের স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে। সোম থেকে শনি—সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার আজই বিজ্ঞপ্তি জারি করবে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খুব কষ্ট পাচ্ছে। ওদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে এই গরমে। কারও বমি হচ্ছে কারও বা মাথা যন্ত্রণা করছে যা হিট স্ট্রোকের লক্ষ্যণ। এই অবস্থা থেকে ওদের বাঁচানোর জন্যই জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করছি। কিছু বেসরকারি স্কুল আছে যারা রাজ্য সরকারের নির্দেশ অনুরোধ কোনওটাই মানে না। কিন্তু তাঁদেরও বলবো পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্ত মেনে নিন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00