Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনার কাঁটায় অর্ডার নেই সরস্বতী প্রতিমার! মাথায় হাত মৃৎশিল্পীদের

সরস্বতী পূজা হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এখনও অমিল সরস্বতী প্রতিমার বায়না, চিন্তার ভাঁজ কপালে রতুয়ার মৃৎশিল্পীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পূজা হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এখনও অমিল সরস্বতী প্রতিমার বায়না, চিন্তার ভাঁজ কপালে রতুয়ার মৃৎশিল্পীদের। করোনা সংক্রমনের জেরে রাজ্যে আগেই বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তারমধ্যে করোনা প্রকোপের দুশ্চিন্তা, এই পরিস্থিতিতে সামনেই সরস্বতী পূজা, প্রতিবছরের মত এবছরও আগাম মৃৎশিল্পীরা চূড়ান্ত ব্যস্ত সরস্বতী মূর্তি তৈরি কাজে।

গতকালই এমনই ব্যস্ততার ছবি ধরা পরল মালদা জেলার রতুয়া ব্লকের কুমোড় পাড়ায় প্রতীমা তৈরি কাজে ব্যস্ত। আগাম অর্ডারের না আশায় রাস্তার দুই ধার ও বাড়ি ভর্তি রয়েছে বাগদেবীর সারিসারি মূর্তি কিন্তু আগের তুলনায় এবছর অর্ডার খুবই কম। এই সময় দিন রাত এক করে মৃৎ শিল্পীরা গড়ে তুলছেন প্রতিমা কিন্তু বিগত বছর সে ভাবে প্রতিমা বিক্রয় না হওয়ায়। লাভের মুখ সে ভাবে দেখতে পাচ্ছেন না শিল্পীরা, তারমধ্যে বাজারের, মূর্তি তৈরির সরঞ্জাম এর চড়া দাম যেন দুশ্চিন্তা তাদের পিছু ছাড়ছে না।

এই সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিমার অর্ডার নেই বললেই চলে, এক মৃৎশিল্পে, জানিয়েছেন আমরা এই কাজ ছেড়ে বাইরে কোনও কাজও করতে যেতে পারিনা এখন শুধু বংশ পরম্পরায় টিকিয়ে রাখার জন্য, আমাদেরকে এই মাটির কাজের সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে, সে ভাবে প্রতিমার দাম মিলছে না বাজারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00