Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশিদের মিলবে না হোটেলের ঘর- খাবার! বড় সিদ্ধান্ত মালদার হোটেল ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ত্রিপুরার পর এবার মালদায় বাংলাদেশীদের জন্য হোটেলের দরজা বন্ধ হল। কোন বাংলাদেশীকে হোটেলে ঘর ভাড়া দেওয়া হবে না। দেওয়া হবে না খাবার ।সিদ্ধান্ত নিল মালদা হোটেল মালিক সংগঠন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়ে দেওয়া হল মালদা হোটেল মালিক অ্যাসোসিয়েশনের(Malda Hotel Owner’s Association) পক্ষ থেকে। এবার এপার বাংলায় একের পর এক জেলায় বাংলাদেশীদের জন্য বন্ধ হচ্ছে আতিথেয়তার দরজা।পাকিস্তানি দালাল মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় গোটা বিশ্বের কাছে অসভ্য জাতি হিসাবে চিহ্নিত হয়ে উঠেছে বাংলাদেশিরা। আর সেই অসভ্যদের জন্য হোটেল-রেস্তোরাঁর দরজা সোমবারই বন্ধ করে দেয় ত্রিপুরার হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার হোটেল(Tripura Hotel) ও রেস্তোরাঁ মালিকদের সংগঠনের জরুরি এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যে আসা বাংলাদেশিদের জন্য কোনও হোটেলের রুম ভাড়া দেওয়া হবে না। এমনকি কোনও রেস্তোরাঁ কিংবা হোটেলে খেতে দেওয়া হবে না। ঢুকতে চাইলে অসভ্যদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে।শেখ হাসিনার জমানার অবসানের পরেই বাংলাদেশে শুরু হয়েছে তালিবানি রাজ। একদিকে যেমন হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে বেলাগাম হামলা চলছে অন্যদিকে সেই সন্ত্রাসের প্রতিবাদ করায় ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলে পোরা হয়েছে। গত সাতদিন ধরে চট্টগ্রামে ছিঁচকে চোর, খুনি, জঙ্গিদের সঙ্গেই রাখা হয়েছে হিন্দু ধর্মগুরুকে। উল্টে জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ভারতীয় পতাকা ফেলে রেখে তা মাড়িয়ে চলেছে নব্য রাজাকার বাহিনী।

ভারতের জাতীয় পতাকার(Indian National Flag) এমন অবমাননায় গর্জে উঠেছে এপারের বাঙালিরা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একটি হাসপাতাল ও বেশ কয়েকজন চিকি‍ৎসক জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশিদের চিকি‍ৎসা না করার সিদ্ধান্ত নিয়েছে। সেই পথে হেঁটে আগরতলার এক বেসরকারি হাসপাতালও বাংলাদেশিদের চিকি‍ৎসা না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। গত রবিবারই অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফে আর্জি জানানো হয়েছিল, বাংলাদেশিদের যেন কোনও হোটেল ও রেস্তোরাঁ মালিক আশ্রয় ও খেতে না দেয়। সোজা গলাধাক্কা দিয়ে বের করে দেয়। সেই আর্জিতে সাড়া দিয়ে ‘অসভ্য’ ও ‘মীরজাফর’ বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিলেন ত্রিপুরার হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা। সোমবার বৈঠকের পরে রাতেই অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতি দিয়ে ওই কথা জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সচিব সৈকত বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00