Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদা তৃণমূল কংগ্রেসের মিলন উৎসবে হাজির মৌসম থেকে কৃষ্ণেন্দু নারায়ণ

অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি:  জেলার বিভিন্ন ব্লকের তৃণমূল নেতা-নেত্রীদের নিয়ে একটি মিলন উৎসবের আয়োজন। রবিবার বিকেলে মালদা শহরের বালুচর এলাকায় মাহেশ্বরী ভবনে আয়োজন করা হয় মিলন উৎসবের। ইদ, দুর্গাপূজা, কালীপূজা, ছট এবং বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা হয় বিভিন্ন ব্লক থেকে আগত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে। উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকার, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি মানব ব্যানার্জি, যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু, ইংরেজবাজার পৌরসভার সহ-প্রশাসক চৈতালি সরকার, পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল নেতৃত্ব। এর পাশাপাশি কেক কেটে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। সম্প্রীতির এই মিলন উৎসবে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে বহু নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের শ্রীবৃদ্ধি কামনা করে সর্বধর্মের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নিয়ে মিলন উৎসবের আয়োজন করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00