Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পণের দাবিতে স্ত্রীয়ের উপর অত্যাচার ও মারধরে অভিযুক্ত স্বামী

পণের দাবিতে নিজের স্ত্রীকে দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বেড় করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: পণের দাবিতে নিজের স্ত্রীকে দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বেড় করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার তুলশী ডাঙা গ্রামে। পুলিশের দ্বারস্থ হয়ে মিলছে না সুরাহা।

জানা গিয়েছে ওই গৃহবধূর নাম রুমা মিশ্র। স্বামীর নাম গোপাল মিশ্র। পেশায় পুরোহিত। ১২ বছর আগে সামাজিক প্রথাতেই তাদের বিয়ে হয়। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য তাকে চাপ দেওয়া হত। এমনকি তাকে রোজগার করে সংসার চালানোর নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। আর তা করতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হত এমনকি শ্বশুর শাশুড়িও তাকে মারধর করত।

এতদিন রুমা দেবী মুখ বুজেছিলেন। কারণ তার যাওয়ার কোথাও ছিল না। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে এমনকি তাকে দুশ্চরিত্র অপবাদ দেওয়া হয়। পণের দাবিতে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি বধূ নির্যাতন শুরু করে শ্বশুর তরুণ মিশ্র, শাশুড়ি সান্তনা মিশ্র, স্বামী গোপাল মিশ্র। অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তিনি গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর পরও পুলিশ কোনও সুরাহা করছেন না। ফলে ভয়ে আতঙ্কে রয়েছেন। তিনি চাইছেন এই ঘটনার তদন্ত শুরু করুক প্রশাসন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00