Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বকটুইয়ে ভাদু শেখ খুনে গ্রেফতার মূল অভিযুক্ত পলাশ

ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত ফায়জল খান ওরফে পলাশকে মঙ্গলবার বীরভূমের বকটুই থেকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের রামপুরহাটের (rampurhat incident) এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ভাদু খুনে মূল অভিযুক্ত ফায়জল খান ওরফে পলাশকে মঙ্গলবার বীরভূমের বকটুই থেকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। বুধবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হবে।

সিবিআই সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ খুনেমাস্টার মাইন্ড ফায়জল। গোটা খুনের পরিকল্পনা করেছিল সেভাদু শেখ খুনের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল পলাশ। শুধু তাই নয়, গোয়েন্দাদাএর চোখে ধুলো দিতে একাধিকবার সিম কার্ড বদলে ফেলেছিল।কিন্তু তাতেও হল না শেষরক্ষা। টাওয়ার লোকেশন ট্র্যাক করে অবশেষে মঙ্গলবার রাতে বকটুইয়ের গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন সিবিআই গোয়েন্দারা। ধৃত ফায়জল খান ওরফে পলাশকে বুধবার রামপুরহাট আদালতে তোলা হবে। আদালতে তুলে সিবিআই ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। ২১ মার্চ ভাদু শেখ খুনের ঘটনায় শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ, সোনা শেখ-সহ একাধিক অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

উল্লেখ্য গত ২১ মার্চ রাতে বীরভূম জেলার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় পলাশ ভাদু খুনের সময় বোমা মারে। তদন্তকারীরা মনে করছেন, সিন্ডিকেটের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে ভাদুর সঙ্গে পলাশের দ্বন্দ্ব ছিল। আর তা নিয়ে বিবাদের জেরে খুন হন ভাদু। সেই ঘটনার পর রামপুরহাটের বকটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শিশু ও মহিলা-সহ কম করে ৯ জনের মৃত্যু হয় অগ্নিকান্ডে। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00