Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুবককে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার প্রেমিকা

যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা বাদুড়িয়ায়। ওই যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা বাদুড়িয়ায়। ওই যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার নাম সৌরভ দাস। ওই একই জেলার বাদুড়িয়ার আঠুরিয়া গ্রামের বাসিন্দা এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুজনের বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্তু সম্প্রতি ওই তরুণী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তরুণী অন্য যুবকের সঙ্গে মেলামেশা শুরু করায় মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই যুবক। এই আবহে সোমবার ওই যুবক নিজের বাড়িতে আত্মঘাতী হয় বলে পরিবারের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যুবকের প্রেমিকাকে এই মৃত্যুর জন্য দায়ী করেছে মৃত যুবকের পরিবার ও বন্ধুরা। যুবকের দেহ নিয়ে ওই তরুণীর বাড়িতে যায় যুবকের বন্ধুরা।  সেখেনে গিয়ে তরুণীর বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ। একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ। এই ঘটনায়  তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, অভিযুক্ত তরুণীর বাবাকে মারধর করে মাথাও ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। এর পর তরুণীর জখম বাবাকে উদ্ধার করে বাদুড়িয়ার রুদ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00