Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রচারে গিয়ে মতুয়া গুরুর দেখাই পেলেন না লকেট

Share:

নিজস্ব প্রতিনিধি : গত পাঁচ বছরে দেখা মেলেনি সাংসদের। ফের আবার ভোট যুদ্ধ শুরু হচ্ছে। তাই মানুষের মন পেতে দুয়ারে দুয়ারে ঘুরছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার গিয়েছিলেন পাণ্ডুয়ার পাঁচগড়া গ্রামের মতুয়া ধামে। কিন্তু দেখাই করলেন না মতুয়া ধামের গুরুদেব হরশিত গোঁসাই। আর্শীবাদ না নিয়ে খালি হাতেই ফিরতে হল লকেটকে।

২০১৯ সালে লোকসভা ভোটে জয়লাভ করার পরই পাণ্ডুয়ার এই মতুয়া ধামে গিয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর অবশ্য তিনি এই মতুয়া ধামে আসেননি। এদিন যখন বিজেপি প্রার্থী মতুয়া ধামে পৌঁছোন, তখন সেখানে ছিলেন না গুরুদেব হরশিত গোঁসাই। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে পৌঁছোন বিজেপি প্রার্থী। মতুয়া ধামে পৌঁছে হরিচাঁদ, গুরুচাঁদ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। এরপর ধামের অন্যান্য ভক্তদের সঙ্গে কথাও বলেন তিনি। এদিন গুরুদেব না থাকায় প্রথমে বিজেপি প্রার্থীকে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল না। বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদার বিভিন্ন জায়গায় ফোন করে লকেটের ঢোকার ব্যবস্থা করেন। এদিন অন্যান্য ভক্তদের সঙ্গে দেখা করে যাওয়ার সময়ে লকেট জানান, তিনি আবার পরে আসবেন। গুরুদেবের সঙ্গে দেখা করে যাবেন।

এই প্রসঙ্গে বিজেপির জেলা সংগঠনিক সভাপতি তুষার মজুমদার জানিয়েছেন, লকেট চট্টোপাধ্যায়ের যেতে কিছুটা দেরি হয়েছিল। গুরুদেবের কাজ থাকায় বেরিয়ে গিয়েছেন। তবে তিনি ফের আসবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি সারা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়েছে। এই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। এই আইন কার্যকর হওয়ার ফলে মতুয়ারা দেশে নাগরিকত্ব পাবেন। এই প্রেক্ষাপটে লকেট চট্টোপাধ্যায়ের এই পাণ্ডুয়ায় আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00