Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর আগেই দাম বাড়তে চলেছে মদের, চিন্তার ভাঁজ সুরাপ্রেমীদের কপালে

রাজ্যের আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দেশি মদের দাম প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। একইসঙ্গে বিদেশি মদের দাম বাড়তে পারে প্রায় ৭-১০ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজোর আগেই বাড়তে চলেছে মদের দাম। রাজ্যের আবগারি দফতর সূত্রে তেমনই খবর। দেশি এবং বিদেশি উভয় মদের দাম বাড়তে চলেছে। মদের দাম বৃদ্ধির খবরে মাথায় হাত সুরাপ্রেমীদের।

রাজ্যের আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দেশি মদের দাম প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। একইসঙ্গে বিদেশি মদের দাম বাড়তে পারে প্রায় ৭-১০ শতাংশ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হতে পারে রাজ্য জুড়ে। এদিকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ সুরাপ্রেমীদের কপালে। ইতিমধ্যে কোন মদের দাম কত টাকা বাড়বে তা নিয়ে রাজ্যের জেলায় জেলায় বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে নবান্নের তরফে। সূত্রের খবর, ৬০০ এমএল দেশি মদের দাম হতে চলেছে ১৫৫ টাকা। ৩৭৫ এমএল দেশি মদের দাম হতে চলেছে ১০৫ টাকা। ৩০০ এমএল মদের দাম হবে ৮৫ টাকা ও ১৮০ এমএল মদের দাম হবে ৫০ টাকা। সর্বোচ্চ ২০ শতাংশ দাম বাড়তে চলেছে বলে জানা গিয়েছে।

তবে দেশি মদের দাম কত টাকা বাড়তে পারে সেই হিসাব সামনে এলেও, বিদেশি মদের কত দাম বৃদ্ধি হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। তবে বিদেশি মদের চেয়ে দেশি মদের দাম বেশি বাড়ছে কেন, এই প্রশ্নের উত্তরে সরকারের দাবি, রাজ্য সরকার দেশি মদের বদলে দেশে তৈরি বিদেশি মদ উৎপাদনকেই বেশি উৎসাহিত করতে চায়। দেশি ও বিদেশি মদের দাম বৃদ্ধির ফারাকের জন্য জন্যে চলতি বিধিতে সংশোধনী আনতে হয়েছে রাজ্য সরকারের।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00