Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাত সকালেই জাম গাছে চিতাবাঘ! বাগে আনতে জারি ১৪৪ ধারা

বনকর্মীদের প্রাথমিকভাবে অনুমান, পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গল থেকে এটি লোকালয়ে চলে আসে। ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সাত সকালে জলপাইগুড়ির ধূপগুড়িতে হানা দিল চিতাবাঘ। যা ধরতে রীতিমত হিমশিম খেতে হল বনকর্মীদের। জানা গিয়েছে, ধূপগুড়ি শহরের ৪ নম্বর ওয়ার্ডের বসাকপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে চিতাবাঘ। জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে বসত বাড়ি এলাকায় চিতাবাঘের হানা দেওয়ায় রীতিমত আতঙ্ক ছড়ায়। আর সেই চিতাবাঘকে দেখে তাড়া করেন এলাকাবাসীরা। প্রাণ ভয়ে সোজা জামগাছে উঠে পড়ে চিতাবাঘটি।

স্থানীয়দের তাড়া খেয়েই চিতাবাঘটি এক জাম গাছে আশ্রয় নেয়। কিন্তু সেই জাম গাছের নীচে ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা। যার ফলে চিতাবাঘ উদ্ধারে বেগ পেতে হচ্ছে বনকর্মীদের। তাই বাধ্য হয়েই ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এসেছে বিশাল পুলিশ বাহিনী, ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় মানুষদের কাছে যেতে নিষেধ করেন বনকর্মীরা। কিন্তু কেউ কথা শোনার পাত্র নয়। বনকর্মীদের প্রাথমিকভাবে অনুমান, পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গল থেকে এটি লোকালয়ে চলে আসে। ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গভীর রাতে চিতাবাঘটি ধুপগুড়ি রেগুলেটেড মার্কেটে ঘোরাফেরা করছে। সেখান থেকেই শুক্রবার লোকালয়ে প্রবেশ করেছে চিতাবাঘটি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00