Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা নিতে গিয়ে হয়রানির শিকার শতাধিক মহিলা

স্বাভাবিকভাবে এত সংখ্যক মহিলা একসঙ্গে উপস্থিত হওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে বংশীহারী বিডিও অফিসে হয়রানির শিকার হলেন শতাধিক মহিলা। অন্যান্য দিনের মতো বুধবার বংশীহারী বিডিও অফিসে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার দূর-দূরান্ত থেকে মহিলারা সকাল থেকে ভিড় জমায়। বেলা এগারোটার পর এই প্রকল্পের কাগজপত্র দোতলায় জমা চলছিল। হঠাৎ করে বেলা একটা পঁয়তাল্লিশ নাগাদ কাউন্টারটি বন্ধ হয়ে যায়।

উপস্থিত মহিলাদের জানানো হয় আর কাগজপত্র এখানে জমা নেওয়া হবে না। কাগজ জমা না দিতে পারায় দূর-দূরান্ত থেকে আসা মহিলারা অফিসের বাইরে এসে উত্তেজিত হয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখাতে থাকেন। শেষে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য দুয়ারে সরকার-এ বংশীহারী ব্লক এর চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কয়েক হাজার মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছিল। কাগজপত্রের জটিলতার কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেকেই ৫০০ টাকা একাউন্টে ঢোকার পর জাতিগত শংসাপত্র পেয়েছেন। ৫০০ টাকা থেকে ১ হাজার টাকার ওই প্রকল্পের সুবিধা পেতে অনেকেই ব্লকে কাগজ পত্র নিয়ে ভিড় করেন। অনেকেই নতুন করে এই প্রকল্পের সুবিধা নিতেও আসেন।

স্বাভাবিকভাবে এত সংখ্যক মহিলা একসঙ্গে উপস্থিত হওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়। এলাহাবাদ জিপির চিত্রাহার গ্রামের লক্ষ্মী বর্মন, পার্বতী দাস, ব্রজবল্লভপুর জিপির শিপ্রা সরকার ও গাংগুরিয়া জিপির বাজে কানূরের সিঙ্গা কিস্কু, পাতানি রায় অবশেষে এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদের দ্বারস্থ হন। তিনি উত্তেজিত মহিলাদের শান্ত করেন। এদিনের মত একটি লেটার বক্সে তাদের কাগজপত্র জমা দেওয়ার ব্যবস্থা করেন। আগামী দিন থেকে ব্লকে একসঙ্গে জমায়েত না করে প্রত্যেক জিপিতে প্রধানের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাগজপত্র জমা করার ব্যবস্থা করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00