Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চন্ডিপুরে গভীর রাতে সোনার দোকানে দুঃসাহসিক লুট

Share:

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর: শনিবার গভীর রাতে প্রায় রাত ৩ টে নাগাদ পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর থানার দিবাকরপুরে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।দোকানের শাটার কেটে রীতিমতো সিভিক ভলেন্টিয়ারদের(Civic Volenteer) বেঁধে রেখে ডাকাতি হয়। নগদ প্রায় ৫০ হাজার টাকা আর সোনা লুঠ করে ডাকাত দল।

তবে এখনি দোকানের মালিক ঠিক কত পরিমান সোনা লুঠ করেছে ডাকাত দল সেই পরিমাণ এখন জানাতে পারেনি। স্থানীয় বাসিন্দারা জানান ,শাটার ভেঙে সিভিকদের বেঁধে লুঠ চলে। এমনকি দোকানের সামনের লাইট অবধি ভেঙে দেওয়া হয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চন্ডিপুর থানার(Chandipur P.S.) পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। বহিরাগত ডাকাতরা এই ধরনের ঘটনা ঘটালেও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান স্থানীয় দুষ্কৃতীদের যোগ সাজোশ থাকতে পারে।

ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করেছে। দুর্গা পুজোর আগে রাজ্যের বিভিন্ন জেলাতে সোনার দোকানে ডাকাতি, চুরি ও লুটের ঘটনা পর পর ঘটে। বারুইপুরে(Baruipur) দুষ্কৃতীদের ধরতে সক্ষম হয় পুলিশ। কিন্তু নতুন করে পূর্ব মেদিনীপুরে দুঃসাহসিক লুটের ঘটনায় চিন্তার ভাঁজ কপালে ফেলেছে পুলিশের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00