Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য অপমানে আত্মঘাতী মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি,লেকটাউন: বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য অপমানে আত্মঘাতী হন মেয়ে।এই অভিযোগে মেয়ের দেহ আটকে লেকটাউন(Laketown) দক্ষিণদাড়িতে বিক্ষোভ।কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায় পাশেই এক পরিবারের সঙ্গে । বাঁধে অশান্তি ।সেই পরিবারের পক্ষ থেকে থানায় গিয়ে অভিযোগ করে শীলতাহানির ।এরপরেই বিজু শাকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। দুমাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি সে। এরপরেই পরিবারের অভিযোগ পুলিশকে একাধিক বার বলা হয়েছিল তদন্ত করে দেখুক। তারপরে গ্রেফতার করা হোক।

কিন্তু পুলিশ কোন কথা না শুনেই তাকে গ্রেফতার করে। পরিবারের আরও অভিযোগ, এই ঘটনার পরেই অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন তার মেয়ে। সেই কারণে মঙ্গলবার স্কুল থেকে শেষ পরীক্ষা দিয়ে এসে আত্মহত্যা করে বলে অভিযোগ। পরিবারের দাবি যতক্ষণ না পর্যন্ত দমদম সেন্ট্রাল জেল থেকে মুক্তির ব্যবস্থা না করা হচ্ছে পুলিশের তারা দেহ আটকে বিক্ষোভ দেখাবে। যখন লেকটাউন থানার(Laketown P.S.) বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করতে যায় তখন আরো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ এলাকার মানুষজন তাদের দাবি মিথ্যা মামলায় যদি না ফাঁসানো হতো তাহলে অপমানে নাবালিকা মেয়ে আত্মহত্যার ঘটনা ঘটতো না ।

এরপর ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুজিত বসু। দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে(R G Kar Hospital) পাঠায়। সেখানে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয় মানুষজন জোরালো দাবি তুলেছে মেয়ের ময়না তদন্তের পর মৃতদেহ সৎকারের জন্য পুলিশকে প্যারোলে তার বাবাকে জেল থেকে বাইরে নিয়ে আসতে হবে। পুলিশের পক্ষ থেকে আদালতের শরণাপন্ন হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00