Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুকুটে নয়া পালক! কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

এবার বাংলার হয়ে প্রথম এই পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার রাজ্যের সাহিত্য জগতে। সূত্রের খবর, এই পুরস্কারের নির্বাচন করেছেন কমিটির সভাপতি বি এল শংকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয়স্তরে আবারও বাংলার মুখ উজ্জ্বল হল। ২০২৩ সালের কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পেতে চলেছেন বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendhu Mukherjee)। প্রয়াত কন্নড় কবি কুভেম্পু, যিনি একাধারে জাতীয় কবি, প্রতি বছর এই জাতীয় কবির নামে নামাঙ্কিত এই জাতীয় পুরস্কার দেওয়া দেশের প্রতিভাসম্পন্ন সাহিত্যিকদের। এবার সেই তালিকায় যোগ হলেন প্রথম কোনও বাঙালি সাহিত্যিক। গতবছর এই পুরস্কার পেয়েছিলেন খ্যাতিমান তামিল লেখক ইমায়াম।

এবার বাংলার হয়ে প্রথম এই পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার রাজ্যের সাহিত্য জগতে। সূত্রের খবর, এই পুরস্কারের নির্বাচন করেছেন কমিটির সভাপতি বি এল শংকর। কমিটিতে আরও রয়েছেন, নির্মলকান্তি ভট্টাচার্য, গীতা বিজয়কুমার, অগ্রহর কৃষ্ণমূর্তি। বিশেষত বি এল শংকর রাষ্ট্রকবি কুভেম্পু ট্রাস্টের প্রধান। তাই তাঁর হাতেই গুরুত্বপূর্ণ দায়িত্বভার ছিল। তবে শীর্ষেন্দু অধিকারীর হাতে গুরুত্বপূর্ণ পুরস্কারটি তুলে দেওয়ার কারণ, তিনি তাঁর লেখার মাধ্যমে ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। শীর্ষেন্দু এই মূল্যবান পুরস্কারটির সঙ্গে সঙ্গে নগদ ৫ লক্ষ টাকা পাবেন, সঙ্গে আরও পাবেন রৌপ্য পদক ও মানপত্র।

প্রসঙ্গত, বাংলার অন্যতম জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৮৯ সালে তাঁর ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। যার মধ্যে আছে, বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০), পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার (২০১২)। এছাড়াও ২০২১ সালে তিনি সাহিত্য অকাদেমির ফেলো হিসেবে নির্বাচিত হন। শীর্ষেন্দু অধিকারীর লেখা বিখ্যাত উপন্যাস ও ছোট গল্পগুলি হল, ‘যাও পাখি’, ‘মানবজমিন’, ‘পার্থিব’, ‘ফজল আলি আসছে’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ থেকে শুরু করে ‘গোঁসাইবাগানের ভূত’, ‘পাগলা সাহেবের কবর’, ‘পটাশগড়ের জঙ্গলে’, ‘পাতালঘর’। আজও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নতুন লেখার জন্য অধীর অপেক্ষা থাকে পাঠকের। এবার তিনি ছুঁলেন মাইলফলক।তাঁর সঙ্গে সঙ্গে গর্বে ভরে উঠল গোটা বাংলা।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00