Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পড়ুয়াদের জন্য সুখবর, বিনা পয়সায় মিলবে বাস পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: রাজ্যের মন্ত্রীর হাতে উদ্বোধন হল স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। কৃষ্ণনগর পৌরসভার তরফে শুক্রবার থেকে চালু হল ‘পারিজাত’ নামে ২টি বাস পরিষেবা।কৃষ্ণনগর জেলা সদরে ছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধার জন্য ‘পারিজাত’ নামে দুটো বিশেষ বাস পরিষেবার উদ্বোধন করল কৃষ্ণনগর পুরসভা। এই বাসে যাতায়াতের জন্য ছাত্রীদের কোনও টাকা দিতে হবে না । পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে বাস চালানোর যাবতীয় খরচ পুরসভাই বহন করবে। কৃষ্ণনগরের দুই প্রান্তিক এলাকা ঘূর্ণি ও শক্তিনগর থেকে বাসগুলি ছাড়বে বলে জানা যায় । এই প্রকল্প সফল হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পুর কর্তৃপক্ষের দাবি।

কৃষ্ণনগর শহরে(Krishnanagar City) একাধিক গুরুত্বপূর্ণ বালিকা বিদ্যালয় আছে। তার মধ্যে পোস্ট অফিস মোড়ে একাধিক বালিকা বিদ্যালয় আছে। জেলা প্রশাসনিক ভবনের দিকেও একাধিক বালিকা বিদ্যালয় রয়েছে। এ ছাড়াও একাধিক কলেজ রয়েছে। নদিয়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রীরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসে। টোটো ভাড়া অনেক বেশি হওয়ায় তাদের একটা বড় অংশই বাসের উপর নির্ভরশীল। স্কুলে যাতায়াতের পথে সব সময়ে ঠিক মতো বাস পাওয়া যায় না। যে কারণে তাদের বাসের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে তো থাকতেই হয়, অনেক সময়ে ঠিক মতো বাস না পাওয়ায় স্কুলে ঢুকতে দেরিও হয়ে যায়। শুধু তাই নয়,এমন অনেক এলাকা আছে, যেখান থেকে বাস পেতে গেলে অনেকটাই হাঁটতে হয়। এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই ছাত্রীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে কৃষ্ণনগর পুর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে।

কৃষ্ণনগর পুরসভা(Krishnagar Municipality) সূত্রে জানা গিয়েছে, একটি বাস শক্তিনগর পাঁচ পাথার মোড় থেকে ছাড়ার পর কলতলা হয়ে বগুলা রাজ্য সড়ক দিয়ে রাজবাড়ি হয়ে পোস্ট অফিস মোড়ে(Post Office Crossing) দুটো স্কুলের সামনে আসবে। সেখানে ছাত্রীদের নামিয়ে দিয়ে আবার প্রশাসনিক ভবনের সামনে দিয়ে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত যাবে। আর একটি বাস ঘূর্ণি হালদারপাড়া থেকে ছেড়ে বাসস্ট্যান্ড হয়ে রাধানগর পর্যন্ত যাবে। সেখান থেকে পোস্ট অফিস মোড় হয়ে হোলি ফ্যামিলি গার্লস স্কুল হয়ে চলে যাবে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত। এই যাত্রাপথে বাস ছাত্রীদের তুলতে তুলতে এবং নামাতে নামাতে যাতায়াত করবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00