Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাইক রেখে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) উপর বাইক দাঁড় করিয়ে রেখে গঙ্গায় ঝাঁপ দিলেন যুবক। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে। যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৬টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) উপর বাইক চেপে এসে দাঁড়ায় এক যুবক। বাইকটি দাঁড় করিয়ে কিছুক্ষন বাইকের উপর বসেছিল সে। এরপর ঝাঁপ দেওয়ার চেষ্টা শুরু করতে প্রত্যক্ষদর্শীরা ওই যুবককে বিরত করার চেষ্টা করে। কিন্তু তাতে কাজ হয়নি। যুবকটি গঙ্গার জলে ঝাঁপ দেয়। এরপর দেওয়া হয় পুলিশকে। খবর পৌঁছয় হেস্টিংস থানায়।  পুলিশ ঘটনাস্থলে এসে দেখে লাল কালো রঙের একটি বাইক দাঁড় করানো রয়েছে। তার উপরে রাখা রয়েছে একটি ব্যাগ। ঝাঁপ দেওয়া যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একইসঙ্গে তাঁর নাম পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে  কী কারণে ওই যুবক সেতু থেকে ঝাঁপ দিলেন, তা এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে চাঞ্চল্য ছড়ায়।

অন্যদিকে রবিবার এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে চলন্ত বাসে। তেঘরিয়া (Tegharia) থেকে বাসে উঠেছিলেন ওই যুবক। ভিআইপি রোডের বাগুইআটি এলাকায় যখন বাসটি আসে সেই সময় চলন্ত বাসে আচমকা ঘামতে ঘামতে সিট থেকে অচৈতন্য অবস্থায় পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই যুবকের নাম সুরজিৎ নন্দী। বছর ছাব্বিশের ওই যুবক বাঙুর এভিনিউ সংলগ্ন দমদম পার্ক এলাকার বাসিন্দা।তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00