Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে অভিনব উদ্যোগ রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুভ রথযাত্রার দিন, যাত্রা অ্যাকাডেমি, বাগবাজার (ফনি ভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চ) এ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রাপালার শুভারম্ভ ও যাত্রার বুকিং এর সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা যাত্রা অ্যাকাডেমির চেয়ারম্যান শ্রী অরূপ বিশ্বাস(Arup Biswas) ও মন্ত্রী তথা যাত্রা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান শ্রী ইন্দ্রনীল সেন(Indronil Sen)। রথের দিন থেকেই উত্তর কলকাতার চিৎপুরে যাত্রা বুকিং এর রেওয়াজ ছিল যুগের পর যুগ।

উত্তর কলকাতার রবীন্দ্র সরণি সংলগ্ন চিৎপুরে(Chitpur) প্রতিটি যাত্রা সংস্থার গদিঘরকে রথের দিন সাজানো হত ফুল দিয়ে। বেজেউঠতো সানাইয়ের সুর। সকাল থেকে এক সময় এই যাত্রাপালা অর্থাৎ রথের দিন নতুন পালা বুকিং এর জন্য থাকতো জমজমাট ভিড়। যারা পালা বুকিং করতে আসতেন তাদের থাকত ভুরিভোজের পালা। আবার মিষ্টি পান মুখে ভরে বাড়ির জন্য যাত্রা সংস্থা থেকে নিয়ে যেতেন বাংলা ক্যালেন্ডার ও মিষ্টির প্যাকেট।

দুর্গাপুজো বা পুজোর সময় গ্রাম বাংলার বুকে যাত্রা পালা শো এর জন্য অগ্রিম বুকিং এর দিন ছিল শুভ রথযাত্রা উৎসব তিথি। কিন্তু কালের নিয়মে তাতে ভাটা পড়লেও সেই শুভ দিনে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন তাদের হাত দিয়েই সূচনা হলো এই যুগের যাত্রাপালার বুকিং পর্বের।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

0:00