Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অপারেশন সিঁদুর’-কে স্বাগত জানালেন পহেলগাঁও-তে নিহত সমীর গুহের স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : চোখের সামনে স্বামীকে নৃশংসভাবে গুলি করে খুন করেছে জঙ্গিরা। ‘অপারেশন সিঁদুর’ ঘটারই ছিল। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন জঙ্গি হামলায় নিহত সমীর গুহের স্ত্রী শর্বরী গুহ।

তিনি আরও বলেছেন, পুরো পাকিস্তানের ওপরেই হামলা করা উচিৎ। ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটাতে পারে, তার ব্যবস্থা করা হোক। ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। এই ধরনের স্ট্রাইক দরকার ছিল। নিজের দেশেই ঘুরতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে। জঙ্গিঘাঁটির ওপর হামলা চালানোর ঘটনা সঠিক সিদ্ধান্ত।

বৈসরন উপত্যকায় কোনো নিরাপত্তা ছিল না বলে অভিযোগ জানিয়েছেন শর্বরী গুহ। তিনি অভিযোগে বলেছেন, জম্মু-কাশ্মীর সরকার বা সেনাবাহিনী কারও পক্ষ থেকেই উপত্যকায় কোনও নিরাপত্তার ব্যবস্থা ছিল না। তাঁর কথায় স্পষ্ট, পহেলগাঁও থেকে উপত্যকায় ওঠার আগে পর্যন্ত সেনাক্যাম্প রয়েছে। কিন্তু উপত্যকায় নেই।

সমীর গুহের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তকে স্বাগত। আরও বড় ধরনের কিছু করতে হবে। শুধু কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস নয়, এই ধরনের ঘটনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের সকলকে খুঁজে বের করে হত্যা করা হোক। ভবিষ্যতে আর যাতে কোনও পরিবারকে এই ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে না হয়। ২০১৯ –র পর মনে করা হয়েছিল শান্ত হয়েছে কাশ্মীর, কিন্তু আদপে তা হয়নি। পরিবারের সদস্যের মৃত্যুর বদলা নেওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সমীর গুহের বাড়ির লোক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00