Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান, ধেয়ে আসছে তাপপ্রবাহ! বৃষ্টির দূর অস্ত

মৌসম ভবনের অনুমান চলতি সপ্তাহের শেষ দিকেই বাংলার পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে দিন বৃষ্টি শুরু হলেও কলকাতায় বৃষ্টি এখনও বহু দূর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদবার্তা দিয়ে বঙ্গবাসীকে সতর্ক করে দিল দিল্লির মৌসম ভবন। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলা পড়তে পারে তাপপ্রবাহের(Heat Wave) মুখে। মৌসম ভবনের দাবি, শুক্রবার নাগাদ তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যার মধ্যে থাকছে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও এই তাপপ্রবাহ প্রভাব ফেলবে বলে জানা গিয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড-ওড়িশার একাংশেও।

সাধারণত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হলে তবেই বলা হয় ওই সব জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। সেই হিসাবে মৌসম ভবনের অনুমান চলতি সপ্তাহের শেষ দিকেই বাংলার পশ্চিমের জেলাগুলিতে পারা ৪২ ডিগ্রি বা তার বেশি হয়ে যাবে। কেননা সোমবারই দেখা যায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই করছে। সেই হিসাবে শুক্রবার নাগাদ ওই সব জেলায় পারা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চে মহানগরে গড়ে একটি কালবৈশাখী হয়। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টিও হয়। তাতে গরম কিছুটা কমে। তবে কালবৈশাখী বা গ্রীষ্মকালীন ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ে এপ্রিলের মাঝামাঝি থেকে। কিন্তু এবারে মার্চ শেষ হতে চললেও এখনও কালবৈশাখীর মুখ দেখেনি কলকাতায়। খালি রাজ্যের মধ্যে মালদা জেলার কিছু কিছু এলাকায় ১দিন মাত্র কালবৈশাখীর দেখা মিলেছে। কিন্তু ঘটনা হচ্ছে, বঙ্গোপসাগর থেকে বাংলার পরিমণ্ডলে হু হু করে জলীয় বাষ্প ঢুকলেও কোথাও বৃষ্টি হতে দেখা যাচ্ছে না সেভাবে। এদিনও সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা সক্রিয় থাকায় বাংলায় সাগরে জোলো হাওয়া ঢুকছে। এদিন সকাল থেকেই উত্তরবঙ্গের(North Bengal) কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি(Rain) শুরু হয়। কিন্তু দক্ষিণবঙ্গে কবে বৃষ্টির দেখা মিলবে সেটা হলফ করে কেউই বলতে পারছেন না। যদিও কিছু আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে দুই ২৪ পরগনা, কলকাতা(Kolkata), হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি দাপুটে গরমে রাশ টানতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ অক্ষরেখার জন্য উত্তরবঙ্গে এদিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ৪ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এর পরেও অবশ্য সেখানে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সব হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলেই খবর৷

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00