Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য সরকারের Casual Employees-রাও পাবেন অ্যাড হক Bonus

রাজ্য সরকারের Casual Employees-রাও অ্যাড হক Bonus পাবেন। নূন্যতম ২৯০০ টাকা করে Festival Bonus পাবেন। Bonus’র সর্বোচ্চ পরিমাণ ৫,৩০০ টাকা।  

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুই আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) জন্য উৎসব Bonus’র কথা ঘোষণা করেছে। ৩৯ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মীরা এবার থেকে Festival Bonus বাবদ ৪৮০০ টাকা’র বদলে ৫৩০০ টাকা করে পাবেন। ৩৯ হাজার থেকে ৪৯ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মীরা এবার থেকে উৎসব অগ্রিম ১৪ হাজার টাকার বদলে ১৬ হাজার টাকা করে পাবেন। পেনশনারদের ক্ষেত্রে অ্যাড হক অনুদান ২৭০০ টাকা থেকে বাড়িয়ে ২৯০০ টাকা করা হচ্ছে। ৩৩ হাজার টাকা পর্যন্ত পেনশন(Pension) পান এমন পেনশনারা এটা পাবেন। এবার জানা গিয়েছে রাজ্য সরকারের Casual Employees-রাও অ্যাড হক Bonus পাবেন। অর্থাৎ তাঁরা নূন্যতম ২৯০০ টাকা করে Festival Bonus পাবেন। Bonus’র সর্বোচ্চ পরিমাণ তঁদের জন্য ৫,৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।  

আরও পড়ুন তৈরি মঞ্চ, রেড রোডে দু দিনের ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারি অফিসে দৈনিক মজুরির ভিত্তিতে যেসব Casual Employees’রা কাজ করেন, তাঁরাও যাতে Bonus পান তার জন্য উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের অর্থদফতর এই সংক্রান্ত তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সব পুরসভা-পঞ্চায়েতের মতো স্থানীয় স্বয়ংশাসিত সংস্থা, স্বশাসিত সংস্থা, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও সরকারি কর্মীদের মতো একই সুবিধা পাবেন। সেই সঙ্গে অর্থদফতর জানিয়েছে, মুসলিম কর্মীরা বোনাস, অগ্রিম প্রভৃতি ঈদ উল ফিতর উৎসবের আগেই পাবেন। বাকি কর্মীদের তা দেওয়া হবে পুজোর আগে, ৩-৬ অক্টোবরের মধ্যে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বা পেনশন প্রাপকদেরও এই সময় অনুযায়ী বিশেষ আর্থিক অনুদান দেওয়া হবে। অর্থদফতর এটাও জানিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে যাঁরা ছ’মাস কাজ করেছেন তাঁরাও পাবেন অ্যাডহক বোনাস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00