Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত ভোট ঠেকাতে সুপ্রিম দ্বারে শুভেন্দু, রাজ্যও গেল নিশীথ কাণ্ডে

রাজ্যের পঞ্চায়েত ভোট ঠেকাতে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন শুভেন্দু। অন্যদিকে নিশীথ কাণ্ডে রাজ্য সিবিআই তদন্তের বিরোধিতা করে গেল সুপ্রিম দ্বারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার(Wrst Bengal State Government) এবং রাজ্যের বিরোধী দলনেতা উভয়ই গেলেন সুপ্রিম কোর্টে(Supreme Court of India)। দুইজনই গিয়েছে পৃথক পৃথক মামলার হাত ধরে। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট(Calcutta High Court?) শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) দায়ের করা এক মামলার রায়ে জানিয়ে দিয়েছে, তাঁরা পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) নিয়ে কোনওরকম হস্তক্ষেপ করবেন না। এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য নির্বাচন কমিশনই নেবে। সেই রায়ের জেরে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে আর কোনও বাধা নেই এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। তিনি তাঁর মামলার আর্জিতে জানিয়েছেন, রাজ্য সরকার নিয়ম মেনে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে সংরক্ষণের Rostar মানেনি। সুপ্রিম কোর্ট যেন এই অবৈধ পদক্ষেপ ও সিদ্ধান্ত বাতিল করে। সেই সঙ্গে মামলার শুনানি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন যেন ভোটের দিনক্ষণ ঘোষণা না করে। যদিও শুভেন্দুর এই আর্জি ও মামলা গ্রহণ হয়েছে কিনা তা জানা যায়নি।

আরও পড়ুন বঙ্গে চালু West Bengal Land Reforms Service, মান্যতা রাজ্যের

অন্যদিকে রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নিশীথ প্রামাণিক(Nishith Pramanik) কাণ্ডে। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র পরিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর কোচবিহারে তাঁর বাড়ির সামনে তাঁর ওপর হামলার ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে নিশীথের ওপর হামলার ঘটনায় তদন্তে নেমেছিলেন CBI আধিকারিকেরা। কিন্তু পরে তাঁরা কলকাতা হাইকোর্টে জানান, রাজ্য পুলিশ এই মামলায় তাঁদের বিন্দুমাত্র সহযোগিতা করছে না। এমনকী হস্তান্তর করেছে না মামলার কোনও নথিও। আদালত অবশ্য বিষয়টি নিয়ে কিছু বলার আগেই জানা যায়, সুপ্রিম কোর্টে ওই নির্দেশকে চ্যালেঞ্জের কথা। যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির জানিয়েছেন, শীর্ষ আদালতে মামলা হতেই পারে। কিন্তু এখনও পর্যন্ত কোনও স্থগিতাদেশ নেই। তাই এই আদালত চায় যে, তাদের নির্দেশকেই মান্যতা দেওয়া হোক। অর্থাৎ CBI যেন তাঁদের তদন্ত চালিয়ে যায় এবং রাজ্য পুলিশ যেন তাঁদের তদন্তে সহযোগিতা করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00