Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর সময় বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে ছুটি বাতিল ৭০ হাজার কর্মীর

পরিষেবা সচল রাখতে ইতিমধ্যে বিদ্যুৎ দফতরের তরফে প্রায় ৭০ হাজার কর্মীর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরসুমে বিদ্যুৎ পরিষেবায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য তৎপরতা শুরু করল রাজ্য বিদ্যুৎ দফতর। পরিষেবা সচল রাখতে ইতিমধ্যে বিদ্যুৎ দফতরের তরফে প্রায় ৭০ হাজার কর্মীর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, দুর্গা পুজোর মরসুমে কলকাতা-সহ রাজ্যের বাকি অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে। পুজোর মরসুমে রাজ্যের জেলায় জেলায় বিদ্যুৎ দফতরের সব অফিস খোলা থাকবে। সেই অফিসগুলি থেকে সর্বক্ষণ পরিস্থিতির উপর নজরদারি চালানো হবে। পাশাপাশি গোটা রাজ্যে মোট ৩ হাজার ২৯০ টি মোবাইল ভ্যান রাস্তায় থাকবে। যদিও আগে বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছিল ২ হাজার ৩৭০ টি মোবাইল ভ্যানের কথা। পরে আরও ৯২০ টি মোবাইল ভ্যান রাখার কথা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎমন্ত্রী আরও জানিয়েছেন, পুজোয় যাতে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা যায়, সেই কারণে বিদ্যুৎ দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর মরসুমে বিদ্যুৎ দফতরের মোট ৬৯ হাজার ৮১৭ জন কর্মী রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন তিনি।

শুধু তাই নয় বিদ্যুৎ দফতরের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে, কোনওরকম সমস্যা হলে যাতে বিষয়টি দ্রুত সিইএসসিকে জানানো যায়, সেই উদ্দেশে একটি টোল ফ্রি নম্বর চালু রেখেছে বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। ১৯১২নম্বরে ফোন করে সমস্যার কথা জানানো যাবে। এর পাশাপাশি ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০ এই দুটি নম্বরে ফোন করে সিইএসসি-র কন্ট্রোল রুমে সমস্যার কথা জানানো যাবে। সিইএসসি-র পাশাপাশি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন পর্ষদের তরফেও একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। সেটি হল – ১৯১২১। টোল ফ্রি হেল্পলাইনের পাশাপাশি ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪ নম্বর ফোন করেও কন্ট্রোল রুমে সমস্যার কথা জানানো যাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00