Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা আটদিন করোনায় মৃত্যুশূন্য বাংলা, দৈনিক সংক্রমণও নিম্নমুখী

রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৫ হাজার ৪৮২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণ ভাইরাসের করোনার থাবা থেকে ক্রমশই মুক্ত হচ্ছে বাংলা। গত ২৪ ঘন্টায় নতুন করে যেমন কেউ প্রাণ হারাননি, তেমনই আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণও নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭ জন। স্বস্তি মিলেছে শনাক্তের হারেও। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সংক্রমণের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশে। অর্থা‍ৎ প্রতি চারশো জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে ধরা পড়ছে মারণ ভাইরাসের সংক্রমণ।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে আরও ১৪ হাজার ৭৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশে। নতুন করে আরও ৩৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৩১৫ জনে। নতুন করে প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৭ জনেই থমকে রয়েছে।’

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৫ হাজার ৪৮২ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯২ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২৯টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৩৬ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00