Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, অ্যাকটিভ কেস নামল হাজারের নিচে

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে ৫০ শতাংশের কাছাকাছি হ্রাস পেয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন। দৈনিক সংক্রমণ ও মৃত্যু স্বস্তি দিলেও কিছুটা অস্বস্তি বাড়িয়েছে শনাক্তের হার। নমুনা পরীক্ষার তুলনায় পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশে। দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেসের সংখ্যা হাজারের গণ্ডির নিচে নেমেছে।

শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৫৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশে। যার ফলে নতুন করে ৩৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৬ হাজার ৭৭০ জন। নতুন করে আরও একজন মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়ায় রাজ্যে করোনার বলি বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৯৪ জনে।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩৯ জন। এ নিয়ে রাজ্যে সুস্থ হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৫৯৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯০ শতাংশেই দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১০৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দীর্ঘদিন বাদে হাজারের গণ্ডির নিচে নেমেছে। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮২ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ৮০ জন আর হোম আইসোলেশনে রয়েছেন ৯০২ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00