Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, শনাক্তের হার

তুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের একাধিক রাজ্যে করোনার সংক্রমণ (Coronavirus)  যখন নতুন করে চোখ রাঙাচ্ছে, তখন স্বস্তি দিচ্ছে রাজ্যের মারণ ভাইরাস চিত্র। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে আরও নিম্নমুখী প্রাণঘাতী ভাইরাসের দৈনিক সংক্রমণ (Daily Cases)। পাশাপাশি সংক্রমণ হারও (Positivity Rate) এক ধাক্কায় অনেকটা নিম্নমুখী। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে। পাশাপাশি স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের (Active cases)  সংখ্যাও। টানা কয়েকদিন বাদে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমেছে।

শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন (Health Bulletin) অনুযায়ী, ‘আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে আরও ১১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে। যার ফলে আরও ৩১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ৫৭৪ জনে। নতুন করে কোনও প্রাণহানির ঘটনা না ঘটায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০৪ জনেই রয়েছে।’

সুস্থতার হার ক্রমশই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠডেন ১৯ লাখ ৯৭ হাজার ৯৯৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে দুটি। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৭৬ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ২৬ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00