Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনা সংক্রমণ সামান্য ঊর্ধ্বমুখী, মৃত্যুশূন্য দিন পার করল ১৯ জেলা

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন মাত্র সাতজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও দৈনিক মৃত্যু উদ্বেগ বাড়িয়ে চলেছিল। এবার দৈনিক মৃত্যুও স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন মাত্র সাতজন। রাজ্যের ১৯ জেলা মৃত্যুশূন্য দিন পার করল। তবে নমুনা পরীক্ষা বাড়ায় দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে কলকাতাকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে ৩২ হাজার ৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৫ শতাংশে। নতুন করে ২৭২ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৪ হাজার ৬১ জনে। পাশাপাশি একদিনে মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে সামিল হয়েছেন সাতজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৫৯ জন।’

রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতার পার্শ্ববর্তী জেলায় একদিনে সংক্রমিত হয়েছেন ৪৯ জন আর প্রাণ হারিয়েছেন চার জন। কলকাতা মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন আর মৃত্যু হয়েছে একজনের। দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ে একজন করে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘সুস্থতার হার ক্রমশই আশার আলো দেখাচ্ছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৪ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯০ হাজার ২৫৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮২ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৭৮৯টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৮ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00