Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধবার ইউক্রেন ফেরত পড়ুয়াদের মুখোমুখি হবেন মমতা

ইতিমধ্যেই ইউক্রেন থেকে রাজ্যে ফিরেছেন ৩০০র বেশি পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেও লাগাতার চাপ বাড়িয়ে চলেছিলেন। রাজ্য থেকে ভোলদিমির জেলেনেস্কির দেশে পড়তে যাওয়া পড়ুয়াদের ফেরাতে বিশেষ উদ্যোগও নিয়েছিলেন। ইতিমধ্যেই ইউক্রেন থেকে রাজ্যে ফিরেছেন ৩০০র বেশি পড়ুয়া। আগামী ১৬ মার্চ বুধবার দুপুরে নেতাজি ইন্ডোরে ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে পড়ুয়াদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, ইউক্রেন ফেরত পড়ুয়াদের মুখ থেকে যেমন তাঁদের দুর্দশার কথা শুনবেন মুখ্যমন্ত্রী, তেমনই যাঁরা পড়াশোনা অসমাপ্ত রেখে ইউক্রেন থেকে রাজ্যে ফিরে এসেছেন, তাঁরা কী সাহায্য চান, রাজ্য সরকারের কাছে তাঁদের কী প্রত্যাশা, সে বিষয়ে খোলাখুলি আলোচনা করতে চাইছেন মুখ্যমন্ত্রী। কারও কোনও আর্থিক সাহায্যের প্রয়োজন হলে মানবিকতা দেখিয়ে রাজ্য সরকার যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সে বিষয়েও উদ্বিগ্ন পড়ুয়াদের আশ্বস্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যাঁরা আর ফিরতে ইউক্রেনে ফিরতে চান না, তাঁদের পড়াশোনা এখানে করানো যায় কিনা, তা নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নিতে শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এক শীর্ষ আমলার কথায়, ‘ইউক্রেন থেকে যাঁরা ফিরে এসেছেন, সেই পড়ুয়ারা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন, তার জন্যই এমন আলাপচারিতার উদ্যোগ নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান ইউক্রেন ফেরত পড়ুয়াদের নতুন দিশা দেখাবে বলেই আশা করছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00