Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মা-মাটি-মানুষের স্বার্থ বাজেট’, দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মা-মাটি-মানুষের স্বার্থ বাজেট’। রাজ্য বাজেটকে এমনই আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় ২০২৪-২৫ আর্থিক বর্ষের জন্য বাজেট পেশ হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আজকে যে বাজেট পেশ করা হয়েছে তা চমকে দেওয়ার মতো বাজেট। আগেই বলেছিলাম রাজ্য বাজেটে চমক থাকবে। কর্মসংস্থান থেকে নানা সামাজিক ক্ষেত্রের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের মাথায় করের বোঝা চাপাইনি। মূল্যবৃদ্ধির জ্বালায় জর্জরিত সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা চালিয়েছে।’

আর্থিক টানাটানির মধ্যেও জনমোহিনী বাজেট পেশ করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশ ঋণের বোঝায় ডুবে রয়েছে। অনেক আর্থিক সঙ্কটের মধ্যেও আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে এগোতে হয়। আমাদের লক্ষ্য ছিল, মানুষের কাছে পৌঁছনো। আমরা দৃড়বিশ্বাসী, মানুষের কাছে পৌঁছব। সমাজের প্রত্যেক শ্রেণির কাছে পৌঁছনোর চেষ্টা করেছি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সিভিক, ভিলেজ পুলিশ, এমনকি মিড ডে মিলে যারা রান্না করেন তাঁদের ভাতাও বাড়ানো হয়েছে। গরিব মানুষরাই আমাদের প্রকৃত বন্ধু। তাই গরিব মানুষের কথাই আমরা ভেবেছি। তাই ১০০ দিনের কাজে যারা যুক্ত ছিলেন তাদের জন্য ‘কর্মশ্রী’ নামে নতুন প্রকল্প চালু করেছি। এমনকি গরিব মানুষদের মাথার উপরে পাকা ছাদ তৈরির জন্য বাংলা আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্যই টাকা দেবে।’

বাজেট পেশের সময়ে বিজেপি বিধায়কদের লাগাতার বাধাদান ও হট্টগোল নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘মানুষকে একতরফাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। বাজেটের পরে জাতীয় সঙ্গীত হওয়ার আগেই সাংবাদিক সম্মেলন করতে গিয়েছে। কু‍ৎসা, ভাগাভাগির রাজনীতি করলে উন্নয়ন হয় না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00