Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসছে বাঘা শীত, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের

তিনদিনের মধ্যে শুরু হবে পারদ পতন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাগলা দাশুর মতো আবার সে ফিরিয়া আসিতেছে।

ফিরছে শীত এবং জাঁকিয়ে। এমনই সুসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, তিনদিনের মধ্যে শুরু হবে পারদ পতন। তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নেমে যাবে। জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি হওয়ার সম্ভাবনাও উডিয়ে দিচ্ছে না। তবে সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও বেলার দিকে আকাশ হবে পরিষ্কার। রোদঝলমলে দিন।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, থাকতে পারে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি।

শ্রীনিকেতনে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি। পুরুলিয়া কয়েক দিন আগেও শীতের দাপিয়ে ব্যাটিং করেছে। এখন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। শীতের জন্য বিখ্যাত পানাগরের রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তবে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহারে শীতের দাপট বেশি।

শুরুতে শীতের দাপট দেখেছিল বাংলা। মাঝে হঠাৎ সে গায়েব। তা নিয়ে জল্পনার অন্ত ছিল না। ব্যাপারটা অনেকটাই যে এসেছিলে তবু আসো নাই জানায়ে গেলে। লেপ-কম্বল-সোয়েটার আবার আলমারিতে চলে গিয়েছিল। তবে বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিল, তাতে আম বাঙালি যে খুশি হবে তা বলাই বাহুল্য। জানুয়ারির শেষে রাজ্যের নানা প্রান্তে হাড়কাঁপানো শীত মালুম হতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও থাকতে পারে শীত। তার পর কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00