Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুয়ারে শীত, একধাক্কায় বঙ্গে কমল তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল। কমছে তাপমাত্রার পারদ। রাজ্যের জেলায় জেলায় বইছে উত্তরে হাওয়া। আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে ধীরে ধীরে কমবে রাজ্যের তাপমাত্রা। প্রায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। একথায় বলা যায়, চলতি সপ্তাহের উইকএন্ডে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

তাপমাত্রা কমতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পর্বতমালা সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে সপ্তাহান্তে। ঠান্ডার আমেজ  বাড়বে রাজ্যগুলিতে। তবে হাওয়া অফিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাপমাত্রা কমলেও এখনই জাঁকিয়ে শীত পড়বে না  বঙ্গ জুড়ে ।

বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে । তবে ১৫ তারিখ থেকে কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।  হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সপ্তাহান্তে ১৯ এর নিচে নামতে পারে কলকাতার রাতের তাপমাত্রা। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। অন্যদিকে, দার্জিলিংয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। এরপর থেকেই পাহাড়ের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00