Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনির পর রবিতেও কলকাতায় তাণ্ডব দেখাতে পারে কালবৈশাখী

কালবৈশাখীর দাপটে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা তছনছ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালবৈশাখীর দাপটে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা তছনছ হয়েছে। ঝড়ের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই রেশ কাটতে না কাটতে ফের কালবৈশাখীর পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বিকেলেও কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। পাশাপাশি রবিবার সব জেলায় কম বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। আকাশ থাকবে আংশিক মেঘলা। একইসঙ্গে বিকেলের দিকে কালবৈশাখী পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।  শনিবার কলকাতায় কালবৈশাখী ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১ মিলিমিটার। ইতিমধ্যে বঙ্গপোসাগরের ওপর একটা বড় অঞ্চল জুড়ে মৌসুমী বায়ু অবস্থান করছে। আগামী এক সপ্তাহের বর্ষা প্রবেশ করবে ভারতের কেরলে। তার মাঝে অবাধে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গেও। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাতে তুমুল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, শনিবার কালবৈশাখীর তাণ্ডবে ব্যাহত হয়েছে হাওড়া –সহ একাধিক লাইনে ট্রেন চলাচলও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00