Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামতে চলেছে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় বৃষ্টির সঙ্গে  হতে পারে কালবৈশাখীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর। এমনিতেই এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় আকাশের মুখ ভার। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিবেশ রয়েছে। রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় শুক্রবার বৃষ্টির সঙ্গে  হতে পারে কালবৈশাখীও।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতায় কদিন ধরেই গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। এদিন হাওয়া অফিসের পূর্বাভাসে আশার আলো দেখছে শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টি। বৃষ্টির সঙ্গে কোনও কোনও এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00