Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

RTPCR পরীক্ষার খরচ কমাল রাজ্য

দিতে হবে মাত্র পাঁচশো টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: আরটিপিসিআর টেস্টের খরচ আরও কমিয়ে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, আরটিপিসিআর পরীক্ষার জন্য সংশ্লিষ্টকে দিতে হবে মাত্র পাঁচশো টাকা। এই নির্দেশ অবিলম্ব কার্যকর হবে।

রাজ্যে করোনার সংক্রমণ আরও নিম্নমুখী, একদিনে আক্রান্ত ৩,৬০৮ জন

২০২০ -তে আরও একদফা আরটিপিসিআর পরীক্ষার খরচ হ্রাস করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই মূল্য হ্রাসের কথা ঘোষণা করেন।  আগে এই পরীক্ষার জন্য সরকারি ও বেসরকারি পরীক্ষাগারে মোটা টাকা দিতে হত। নানা প্রান্ত থেকে এই বিষয়ে অভিযোগ ওঠে। জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকার সেটা এক ধাক্কায় সাড়ে নশো টাকা করে। এবার তা আরও কমিয়ে দেওয়া হল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পরীক্ষার সংখ্যা বাড়াতেই আরটিপিসিআর পরীক্ষার মূল্য আরও কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারের এই সিদ্ধান্তে খুশি আমজনতা। 

রাজ্য সরকারের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের সচিব স্বাক্ষরিত বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়েছে, অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর হবে। 

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00